জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার OLIS Autumn Seminar 2026-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে অংশ নিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান। এশিয়ার ১০টি দেশের ২৫ জন প্রতিনিধি এ সেমিনারে অংশ নেন। সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে নুরুজ্জামান জানান, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সেমিনারে বৈশ্বিক বীমাশিল্পের কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। অর্জিত অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। নুরুজ্জামান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, ঙখওঝ কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে এ সেমিনারের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।