ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাঁচ দফা দাবিতে বুধবার বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি আন্দোলন ঘোষণা করে। ধর্মঘট স্থগিতের পর সন্ধ্যা থেকে হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে মালিক সমিতির নেতারা বৈঠকে বসেন। এরপর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন। ঢামেক প্রশাসনিক ব্লকে হওয়া বৈঠকে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ শাহবাগ থানার ওসিও উপস্থিত ছিলেন। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সন্ধ্যার দিকে সাংবাদিকদের বলেন, দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে মানবিক কারণে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।
বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট ৭ দিন স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাঁচ দফা দাবিতে বুধবার বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)