দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৬৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৮২ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮১৬ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, বরিশালে ১৯৪ জন, রাজশাহীতে ২১৭ জন, ময়মনসিংহে ৮৪ জন, রংপুরে ১১৬ জন এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন।
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন। ঢাকা বিভাগে একজন ও সিলেটে বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৪২ জন। এর মধ্যে হামে ১০৫ জন ও হামের উপসর্গে ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৫ হাজার ১০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাামে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে।


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)