হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা নারীর শরীরে লুকানো অবস্থায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। জানা গেছে, বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮৬-এ স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এ উপস্থিত দুই চীনা নারীকে তল্লাশি করা হয়। তারা হলেন-চেন লিয়ুন ও মো জিয়াওউ। এ সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের ওজন ১২ কেজি। প্রাথমিক যাচাইয়ে স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস এবং ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)