ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ভোটারদের ঘুস দেওয়ার অভিযোগে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাদের গ্রেফতারের পর গুরুতর অপরাধ তদন্ত ইউনিটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, এই একই পরিকল্পনার অভিযোগে এর আগে মঙ্গলবার ভোরে দক্ষিণাঞ্চলের তিন বেদুইন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রা’আমের পক্ষে ভোট দিতে লোকজনকে টাকা দেওয়ার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের নিজেদের কর্মী হিসেবে শনাক্ত করেছে রা’আম এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, ঘটনাটি বিদেশি কোনো পক্ষের কথিত নির্বাচনি হস্তক্ষেপ নিয়ে শিন বেতের তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়। সূত্র: টাইমস অব ইসরাইল


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)