জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। বুধবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের দিন ঘটনাস্থলেই নিহত হন তার চাচাতো ভাই মতিউর রহমান (৫০)। নিহত মুজিবুর রহমান উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ তিন নারীসহ চারজনকে আটক করেছে। জানা যায়, সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আলমগীরের সঙ্গে একই গ্রামের আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
জগন্নাথপুরে আরও একজনের মৃত্যু
জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন।


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)