ক্রিয়ার কাল

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৭. ‘আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম’- এটি কোন কালের বাক্য?

ক. পুরাঘটিত বর্তমান খ. ঘটমান অতীত

√গ. নিত্যবৃত্ত অতীত ঘ. পুরাঘটিত অতীত

৮. ‘শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম’- এ বাক্যটি কো অতীত কাল?

ক. সাধারণ অতীত √খ. নিত্যবৃত্ত অতীত

গ. ঘটমান অতীত ঘ. পুরাঘটিত অতীত

৯. ‘সাতাশ হতো যদি একশ সাতাশ’- এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?

√ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত অতীত ঘ. পুরাঘটিত বর্তমান

১০. নিত্যবৃত্ত অতীতের আরেক নাম হলো-

ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত

গ. পুরাঘটিত অতীত √ঘ. অভ্যাসসূচক অতীত

১১. কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের?

ক. তুমি করলে √খ. তুমি করতে

গ. তুমি করেছিলে ঘ. তুমি করছিলে

১২. তখন আমরাও খেলতাম- কোন কালের উদাহরণ?

ক. পুরাঘটিত বর্তমান √খ. পুরাঘটিত অতীত

গ. নিত্যবৃত্ত অতীত ঘ. সাধারণ অতীত

১৩. অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়?

√ক. নিত্যবৃত্ত অতীত খ. পুরাঘটিত অতীত

গ. ঘটমান অতীত ঘ. সাধারণ অতীত

১৪. কোনটি ঘটমান অতীতকালে উদাহরণ?

√ক. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

খ. এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে

গ. কাজটি কি তুমি করেছিলে

ঘ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো

১৫. কোনটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ?

ক. ঘুম থেকে ওঠ √খ. তুমি খেলতে থাকবে

গ. সদা সত্য কথা বলবে ঘ. সূর্য পূর্ব দিকে উঠবে

১৬. নিত্যবৃত্ত অতীত কোনটি?

ক. তুমি পড়তে থাকবে

√খ. আমি সেখানে রোজ যেতাম

গ. তুমি সেখানে গিয়েছিলে ঘ. আমি লিখে থাকব

১৭. কোনটি পুরাঘটিত ভবিষ্যৎ?

ক. দয়া করে আসুন

খ. আমি একটি গল্প লিখেছি

গ. তুমি পড়তে থাকবে

√ঘ. গতরাতে হয়তো ঝড় হয়ে থাকবে

১৮. অতীতের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?

ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত

গ. পুরাঘটিত অতীত √ঘ. নিত্যবৃত্ত অতীত

১৯. ‘তিনি প্রত্যহ এখানে আসতেন।’- এ বাক্যে ‘আসতেন’ ক্রিয়াটি কোন কালের?

√ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত

২০. কোনটি পুরাঘটিত অতীতের উদাহরণ?

ক. বেড়াতে গেলে সে খুশি হতো

খ. বোধ হয় রানা এ কথা বলে থাকবে

√গ. খোকা স্কুলে গিয়েছিল

ঘ. মা শিশুকে খাওয়াচ্ছিলেন

২১. কোনটি সাধারণ বর্তমানকালের উদাহরণ?

√ক. সন্ধ্যায় সূর্য অস্ত যায়

খ. বাবা অফিস থেকে রাড়ি ফিরেছেন

গ. আমি প্রতিদিন স্কুলে যেতাম

ঘ. সুমন বই পড়ছে

২২. কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ?

ক. তাকে কথাটা বলে এসো খ. সূর্য পূর্ব দিকে ওঠে

গ. অপু ভাত খেয়েছে √ঘ. বসন্তের হাওয়া বইছে

২৩. কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ?

ক. অপু ভাত খেয়েছে খ. বসন্তের হাওয়া বইছে

√গ. তাকে কথাটা বলে এসো ঘ. মণি তখন খেলছিল

২৪. কোনটি বর্তমান অনুজ্ঞা?

√ক. বাজারে যাও খ. চন্দ্র কিরণ দেয়

গ. মেয়েটি গান গাইতেছে ঘ. আমি চিঠি লিখব

২৫. কোনটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ?

ক. হাসান বই পড়ছে

খ. খুকি খেলা করছে

গ. এতক্ষণ আমি অঙ্ক করছি

√ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়

২৬. কোনটি ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ?

ক. কে জানত, আমার ভাগ্য এমন হবে

খ. আমরা মাঠে খেলতে যাব

গ. শীঘ্রই বৃষ্টি আসবে √ঘ. কখনো প্রতারণা কর না

২৭. ‘দয়া করে কাল এসো’- এটি কোন কালের উদাহরণ?

ক. ঘটমান ভবিষ্যৎ √খ. ভবিষ্যৎ অনুজ্ঞা

গ. পুরাঘটিত ভবিষ্যৎ ঘ. সাধারণ ভবিষ্যৎ