প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থানকেন্দ্রসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সক্ষমতা সরেজমিন প্রত্যক্ষ, নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণকেন্দ্র’, (চঝঞঈ), প্রান্তিক ট্রাভেলস, ‘আনসার ব্যাংকের বিদেশ গমন ঋণ ও শেয়ার’ ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন এবং বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ লাইসেন্স হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মন্ত্রী একাডেমিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ব্রিফিং শেষে নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন।


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)