জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর উত্তরায় র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
-6ae335daccb30.jpg)
কর্মসূচির অংশ হিসেবে ব্যানারসহ র্যালির মাধ্যমে সড়ক নিরাপত্তার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীর হেলমেট ব্যবহার, গাড়িতে সিটবেল্ট বাধা এবং চলন্ত গাড়িতে ওঠানামা না করার বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা মনে করেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নিরাপদ সড়ক গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-6ae330c59ef78.jpg)
-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)