উন্নয়নকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কে গর্ত, নালায় ভাঙন কিংবা অবকাঠামোয় ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ নতুন নয়। এতে জনদুর্ভোগ বাড়ে, অপচয় হয় জনগণের অর্থের। প্রশ্ন হলো, নিম্নমানের কাজের দায় নেবে কে? প্রকল্পের উদ্বোধন কিংবা কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই যেন সংশ্লিষ্টদের দায়িত্ব শেষ। অথচ নির্মাণের মান যাচাই, নিয়মিত তদারকি ও ত্রুটি মেরামতের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। দায় নির্ধারণ না হওয়ায় একই অবকাঠামো বারবার মেরামতে অর্থ ব্যয়ের আশঙ্কা থাকে।
তাই উন্নয়ন প্রকল্পে নির্দিষ্ট সময় পর্যন্ত ত্রুটি মেরামতের দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাজের মান যাচাই, তদারকিতে অবহেলার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। উন্নয়নের নামে অর্থ ব্যয়ই সাফল্য নয়; টেকসই অবকাঠামো নিশ্চিত করাই প্রকৃত সাফল্য। জনগণের অর্থে নির্মিত স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয়।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ


-6ae37920cde57.jpg)
-6ae37945dce37.jpg)
-6ae37772e1228.jpg)
-6ae3782cacd29.jpg)