টেস্ট ম্যাচের প্রথমদিন শেষে কোনো ব্যাটার ৯৯ রানে অপরাজিত, এমন ঘটনা ঘটেছে কদাচিৎ। গতকালের আগে এমন নজির তৈরি হয়েছিল গত বছর জুলাইয়ে লর্ডস টেস্টে। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথমদিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। মিরপুরে বুধবার ঢাকা টেস্টের প্রথমদিন শেষে ৯৯ রানে অপরাজিত ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন শেষে বাংলাদেশ ৭৪ ওভারে ২১৩/৩। আর ২০২৫ সালের ১০ জুলাই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথমদিন ইংল্যান্ড ৮৩ ওভারে করেছিল ২৫১/৪। টেস্টের প্রথমদিন কোনো ওপেনারের ৯৯ রানে নটআউট থাকার নজির খুব বেশি নেই। যেখানে অতিসম্প্রতি একটি দলের ৯৯ রানে অলআউট হওয়ার ঘটনা ঘটেছে।
এই মাসে গেবেখা টেস্টে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে। দিন শেষে কোনো ওপেনার ৯৯ রানে অপরাজিত-এই ছোট তালিকায় রয়েছেন আর্থার চিপারফিল্ড (১৯৩৪), জিওফ বয়কট (১৯৭৯) ও জো রুট (২০২৫)। গত বছর রুট প্রথমদিন ৯৯ রানে অপরাজিত থাকার পর ইংল্যান্ড লর্ডস টেস্ট জিতেছিল ২২ রানে। সাদমান রুটের স্মৃতি ফিরিয়ে আনার পর বাংলাদেশও কি ফিরিয়ে আনবে ইংল্যান্ডের স্মৃতি? দেখা যাক।





