ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: মেটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল (এমএমআইসি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, ফলিত রসায়ন, প্রাণরসায়ন বা ফার্মাসিউটিক্যাল রসায়নে এমএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ও ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৬


-6ae37acc7805d.jpg)
-6ae3052aab897.jpg)
-6ae303e07af42.jpg)
-6ae30008e1697.jpg)