বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক চারজন সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত ব্যক্তিরা মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

পদ: সফটওয়্যার প্রোগ্রামার

পদসংখ্যা: ৪

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ

বেতন: মাসিক ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

আবেদনকারীদের বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

চাকরির মেয়াদ

প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়ন বা পুনর্নিয়োগের সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও প্রাসঙ্গিক অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠাতে হবে। সিভিতে সাম্প্রতিক রঙিন ছবি, যোগাযোগের ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদনের ই-মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ও প্রোগ্রামিং দক্ষতার শর্ত উল্লেখ রয়েছে। তাই শুধু স্নাতক পাস হলেই আবেদন করা যাবে—এমনটি ধরে নেওয়া ঠিক হবে না। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার শর্ত যাচাই করে নিন।